জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের জুলুমের ভার এখনো জাতিকে বহন করতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো নিয়ন্ত্রণ করা যায়নি, সিন্ডিকেটও ভাঙেনি। ঢাকায় জামায়াতের সদস্য সম্মেলনে আমীর বলেন, সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে হবে, এটি জামায়াত একা পারবে না।







