চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসনিক ভবন অবরোধ করে জাবি কর্মচারীদের আন্দোলন

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৬:৩১ অপরাহ্ণ ০৮, জুন ২০২৩
শিক্ষা
A A

১৪ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবন অবরোধ করে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অবরোধ কর্মসূচি। এসময় বিশ্ববিদ্যালের নতুন প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন কর্মচারীরা।

সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম অফিসে প্রবেশ করতে গেলে কর্মচারীদের বাধার মুখে পড়েন। পরে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের ডেকে এনে তালা কেটে ভেতরে ঢোকেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি বিপ্লব খান টিপু বলেন, ‘প্রশাসনের কাছে দু’ থেকে তিন মাস আগ থেকেই আমরা ১৪ দফা দাবি জানিয়ে আসছি। তারা সিন্ডিকেট সভায় দাবিগুলো মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছিল। তবে দীর্ঘসময় অতিবাহিত হলেও প্রশাসন দাবি মেনে নেয়নি। আমরা বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি, তবুও উপাচার্য আমাদের সাথে আলোচনায় বসেননি। অথচ তিনি তালা কেটে অফিসে ঢুকেছেন।’

তাদের দাবিগুলো হলো- কর্মচারীদের পদোন্নতি নীতিমালায় ৮৩ ও ৮৪ নম্বর ক্রমিকের শর্ত ও অভিজ্ঞতার ন্যায় ৮৫ নম্বর ক্রমিকের শর্ত ও অভিজ্ঞতা একই করা এবং উচ্চতর বেতন প্রদান, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নৈশ্য ভাতা প্রদান, সকল কর্মচারিদের ওভারটাইম বেসিক হারে প্রদান, দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ীকরণ, সরকার ঘোষিত সাধারণ ছুটির টাকা ওভারটাইম হিসেবে প্রদান করা, ভর্তি পরীক্ষার বিভাগীয় শর্ত বাতিল করে শুধু পাশ নম্বর পেলেই পোষ্যদের ভর্তি করা, বাস ড্রাইভারদের ন্যায় বাস কন্ডাক্টরদের ওভারটাইম দেয়া, কর্মচারীদের পুরাতন বাসার ভাড়া কমানো, রাঙ্গামাটি কবরস্থান সংস্কার করা, রাঙ্গামাটি বর্জ্য ব্যবস্থাপনা স্থানান্তর করা, কর্মচারীদের ইভিনিং ও উইকেন্ড সার্টিফিকেট পদন্নোতিতে মূল্যায়ন করা, কলাবাগান জামে মসজিদে ইমাম নিয়োগ, কলাবাগান এলাকায় পানি সংযোগ দেয়া, শহীদ সালাম বরকত হল থেকে কলাবাগান মসজিদ পর্যন্ত রাস্তায় বিদ্যুৎ সংযোগ দেওয়া।

গতকাল বুধবারও প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মচারীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT