নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ৬ সদস্যের সার্চ কমিটির সভাপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।
কমিটির ৫ সদস্য হলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিনাতুন নেছা তাহমিদা বেগম।
এছাড়া, আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।







