বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বাজেট ঘাটতি পূরণে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ক্রমাগত ঋণ নেয়ায় মুদ্রাস্ফীতি বাড়ছে। গতানুগতিক প্রবৃদ্ধি না রেখে বন্টনের ন্যায্যতা আর অর্থনীতির স্থিতিশীলতা পুনরুদ্ধারই আগামী বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানায় সিপিডি।







