সংসদে বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের অর্থনীতি। সিপিডি’র সংলাপে আওয়ামী লীগের এই দফার প্রথম মেয়াদে মন্ত্রির দায়িত্বে থাকা জাতীয় পার্টির এই সাংসদ বলেছেন, খাদের কিনারা থেকে উত্তরণের কোন সদিচ্ছাও দেখা যাচ্ছে না। আলোচনায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান স্বীকার করেন, তার হাত দিয়ে অনেক অহেতুক প্রকল্প গেছে একনেকে, এখনো যাচ্ছে। তারা বলেন, বাজেট দূরে থাক, আইন প্রণয়নেও এখন সংসদ সদস্যদের কোন ভূমিকা থাকে না। ক্ষমতার শীর্ষে থাকা সর্বোচ্চ নেতৃত্বের আশপাশের সিন্ডিকেটের কথায় বাজেট তৈরি হয়।






