চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও কমেছে ডলারের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

পাগলা ঘোড়ার মতো ছুটে চলা ডলারের তেজ কমতে শুরু করেছে। আরও ২৫ পয়সা কমছে ডলারের দাম। আগামী রোববার (১৭ ডিসেম্বর) থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে টাকা-ডলারের বিনিময় হার হবে ১১০ টাকা। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রপ্তানি আয়ের ডলার ১০৯ টাকা ৫০ পয়সা দরে কিনবে ব্যাংকগুলো। আর আমদানি নিষ্পত্তির ক্ষেত্রে ১১০ টাকা দরে বিক্রি করবে।

গতকাল (১৩ ডিসেম্বর) বুধবার ডলারের দাম আরও ২৫ পয়সা কমানোর ঘোষণা দিয়েছে বিদেশি মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

দুই বছর পর গত ২২ নভেম্বর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দর ৫০ পয়সা কমানো হয়। ২৯ নভেম্বর আরও ২৫ পয়সা কমানো হয়। এ নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের মুদ্রা টাকার বিপরীতে ডলারের দাম ১ টাকা কমল।

আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আগামী রোববার থেকে টাকা-ডলারের এই বিনিময় হার কার্যকর হবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় বাফেদা ও এবিবির বৈঠকে ডলারের দর আরও ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বাজারের ডলারের সরবরাহ বাড়ছে। রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। আরেকটি সুখবর হচ্ছে—আইএমএফের প্রায় ৭০ কোটি ডলার দুই একদিনের মধ্যে রিজার্ভে যোগ হচ্ছে। এডিবির ৪০ কোটি ডলার ঋণসহ আরও কয়েকটি সংস্থার ঋণ কিছুদিনে মধ্যে রিজার্ভে যোগ হবে। সব মিলিয়ে ডলারের দর আরও কমবে এবং টাকা শক্তিশালী হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর ঘোষণা করে আসছে বাফেদা ও এবিবি। প্রথমে রেমিট্যান্সে ১০৮ টাকা এবং রপ্তানিতে ৯৯ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে বাড়িয়ে উভয় ক্ষেত্রে ১১০ টাকা ৫০ পয়সা করা হয়। আর আমদানিতে নির্ধারণ করা হয় ১১১ টাকা। ২১ নভেম্বর পর্যন্ত এই দর ছিল। সব ক্ষেত্রে তিন দফায় ডলারের দর মোট ১ টাকা (৫০ পয়সা, ২৫ পয়সা ও ২৫ পয়সা) কমানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশআইএমএফএবিবিটাকাডলারডলারের দামবাফেদাবাংলাদেশবাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারকে ৬-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে ঐতিহাসিক জয় কানাডার

জুন ১৯, ২০২৬

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT