বাংলাদেশ

ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে, ততদিন ডেভিল হান্ট চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া কর্মী ও সাংবাদিক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন পর্যন্ত ডেভিল শেষ হবে না, ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যারা দেশকে অস্থিশীল করবে তাদেরকে টার্গেট করা হবে। গাজীপুরে হামলার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর গতকাল শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক।

বিষয়:ডেভিল হান্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…