রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলার আসামি জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশের সাজা ঠেকাতে শেষ মুহূর্তে করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে যাবার পর এই ধরনের আবেদনকে হাস্যকর বলেছেন আদালত। রাষ্ট্রপক্ষ জানায়, যখনই ফাঁসির মঞ্চ প্রস্তুত হয় তখনই এই ধরনের আবেদন করে এই আসামি। মামলার দুই আসামি মিয়া মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর করতে এখন আর আইনগত কোন বাঁধা নেই।







