চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ ঘরে নারীর গলাকাটা মরদেহ, পাশে রক্তাক্ত দা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৫১ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

নিজ ঘরের বিছানায় পড়ে ছিল নারীর গলা কাটা লাশ; ঠিক তার পাশে মেঝেতে ছিল রক্তাক্ত দা। কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ চেয়ারম্যান ঘাটা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত নারী রিনা আক্তার (৪০)। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ চেয়ারম্যান ঘাটা এলাকার আবু নাছেরের স্ত্রী। রাত ৩টায় নিহত নারীর স্বামী আবু নাছের, দারোয়ানসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় নিজ বাড়িতে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে মুঠোফোন এমন সংবাদ পাওয়ার ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে বিছানায় গলা কাটা অবস্থায় এক নারীর লাশ দেখতে পায়। আর লাশের পাশ থেকে উদ্ধার করা হয় একটি রক্তাক্ত দা।

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, গলাকেটে নারীকে হত্যার ঘটনা শুনে দ্রুত ওই বাড়িতে গিয়ে দেখি আবু নাছের রয়েছে। বিছানায় নারীর লাশ পড়ে রয়েছে, গলায় একটি ওড়না রয়েছে এবং মুখ রক্তাক্ত।

স্থানীয় বাসিন্দা সৌরভ বলেন, এখানে সন্দেহ করার মতো কোন কারণ দেখছি না। সম্ভবত কোন দুর্বৃত্তের দল কৌশলে এ ঘটনা ঘটিয়েছে।

Reneta

নুরুল হক চকোরি বলেন, নারীর স্বামী আবু নাছের তারাবির নামাজ পড়ে বাসায় এসে দেখতে পান দরজা খোলা। আর বিছানায় রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী লাশ পড়ে রয়েছে। একই সঙ্গে আলমারি ও লকার সবগুলো ভাঙ্গা ছিল এবং ওখানে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিল না।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, আলমারি ও লকার ভাঙ্গা ছিল না এবং স্বর্ণালঙ্কার বা নগদ টাকা লুট করা হয়েছে এ ধরণের কিছু পাওয়া যায়নি। আর ঘটনার ব্যাপারে বেশ কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের ৪ জনকে থানায় আনা হয়েছে।

ঘটনার পর আলামত সংগ্রহ করতে খবর দেয়া হয় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে। একই সঙ্গে ঘটনা তদন্ত আসে পিবিআই ও র‌্যাবের টিমও। তারাও আলামত সংগ্রহের পাশাপাশি তথ্য সংগ্রহ করে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, এক নারীর গলাকাটা লাশ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কাজ করছে। সিআইডির টিম এসেছে তারা আলামত সংগ্রহ করছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলা কাটা লাশরুমালিয়ারছড়াসিআইডির ক্রাইম সিন ইউনিটহত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT