কিশোরগঞ্জ

ঈদের জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ময়দান

শোলাকিয়া ময়দানে ঈদের জামাতের জন্য প্রস্তুতিপর্ব চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শোলাকিয়া ময়দানে ঈদের জামাতের জন্য প্রস্তুতিপর্ব চলছে, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদুল ফিতরের ১৯৮তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আগত মুসল্লিদের নিরাপত্তায় ৪ স্তরে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবারও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে শোলাকিয়ায়। মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি।

ঈদের দিন সকাল ১০টায় শুরু হবে ঈদুল ফিতরের জামাত। দীর্ঘ ১৫ বছর পর আবারও জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তার স্বার্থে জামাতে টুপি ও জায়নামাজ এবং মোবাইল ফোন ছাড়া আর কিছুই সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না।

বিষয়:ঈদুল ফিতর কিশোরগঞ্জ জামাত প্রস্তুত শোলাকিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…