রাজনীতি

রাজনৈতিক সংকটে আছে দেশ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  রাজনৈতিক, অথনৈতিক সংকট ভয়বহভাবে আমাদের আক্রমন করছে। দানব কে সড়ানো যাচ্ছে না। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ ভাবে রাস্ট্রযন্ত্রকে ঝাকি দিতে হবে, ভয়াবহ দুঃশাসনে পরেছি, মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র নেই।

শনিবার ২০ এপ্রিল এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দেওয়াসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরই আরেকটি বর্ধিত প্রকাশ।

তিনি বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদতে মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদের সাজা দেওয়াসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। মীর নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিলসহ তার বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হবে। কে কি বললো সেদিকে না তাকিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভয়াবহ দুঃশাসনের পরিবেশ তৈরি করা হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে।

বিষয়:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…