‘তোমার ভোট যাকে ইচ্ছা তাকে দেবে, কিন্তু ভোট হতে হবে’-এই বার্তাটি সর্বস্তরের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষক দলের আলোচনায় তিনি, প্রকৃত উন্নয়নের জন্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।






