রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছে শিশুটির বাবা। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, দলবদ্ধ পিটুনির শিকার কিশোর রবিউলের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নয়।







