মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমার জানাজা আজ রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে।
নাজমা রহিমের মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নাজমা রহিমের বড় ছেলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও আরেক ছেলে সংসদ সদস্য ইকবালুর রহিম।







