আদালত

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘বাংলা সংস্করণ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বাংলা সংস্করণ উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারক ও কর্মকর্তারা সুপ্রিম কোর্টের বাংলা সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার মাসের প্রথমদিনই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ‘বাংলা সংস্করণ’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট একটি তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের অপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী, গবেষকসহ দেশ ও দেশের বাইরের যেকোনো ব্যক্তি এই ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেতে পারেন।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বাংলা সংস্করণ উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

এতদিন বাংলা সংস্করণ না থাকায় ওয়েবসাইট থেকে অনেকেরই তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হতো। এ অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেন। এখন থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটি বাংলা ও ইংরেজী উভয় সংস্করণে দেখা যাবে। আজ বাংলা সংস্করণের উদ্বোনের সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:আদালত সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…