অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে পত্রিকার সম্পাদকদের বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এতে দেশের বিভিন্ন পত্রিকার সম্পাদকেরা উপস্থিত রয়েছেন।
সম্পাদকদের মধ্যে উপস্থিত আছেন, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ আরও অনেকে।







