বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জায়গা হবে না বলে সাফ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনার দলের রাজনীতি করার সুযোগ নেই। পত্রিকাটিকে তিনি বলেছেন, এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণও চাইবে না অন্তর্বর্তী সরকার।







