৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ২৭শে সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সাইডলাইনে পাকিস্তানসহ তিন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈশ্বিক বিভিন্ন সংস্থার প্রধানরা। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ৫৭ জনের বহর নিয়ে তিন দিনের সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা।







