অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) সাতক্ষীরা আমলি আদালত-২ এর বিচারক মো. সালাউদ্দীন মামলাটি আমলে না নিয়ে ২০৩ ধারা মোতাবেক খারিজ করে দেন।
এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার চেষ্টার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর মামলাটির আবেদন করেছিলেন জেলার কালিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম আব্দুল করিম।








