চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদের ৫টি শূন্য আসনে উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) আজ চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ এসব আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এই নির্বাচনের তফসিল ঘোষণা করে জানান, সকাল সাড়ে ৮টা থেকে বিকোল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ করা হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এই আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৮ জানুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

ইসি সচিব বলেন, জাতীয় সংসদ সচিবালয় ১১ ডিসেম্বর জাতীয় সংসদের ৫টি আসন শূন্য করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন কমিশন এই ৫টি আসনে উপনির্বাচনের তফসিলের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ও সংরক্ষিত মহিলা আসন-৫০ এর এমপি রুমিন ফারহানা পদত্যাগ করেন। ওইদিনই পদত্যাগপত্র গ্রহণ করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে।

Reneta

এসব আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংরক্ষিত মহিলা আসনের ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে ইসি সচিব জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: উপনির্বাচনউপনির্বাচনে ভোটগ্রহণজাতীয় সংসদনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT