চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবল বাতাসে ভেঙে গেল সেতু, অল্পের জন্য রক্ষা পেল ৬৫ বরযাত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতের তেলেঙ্গানার পেদ্দাপাল্লি জেলায় প্রবল বাতাসের কারণে একটি নির্মাণাধীন সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৬৫ জন বরযাত্রী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ১০০ ফুট দূরত্বের দুটি পিলারের ওপর স্থাপিত পাঁচটি কংক্রিট গার্ডারের মধ্যে দুটি সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১০ টার দিকে তীব্র বাতাসের কারণে ভেঙে পড়ে। বাকি তিনটি গার্ডারও যেকোন সময় ধসে পড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

ঘটনাস্থল থেকে মাত্র ৬০০ মিটার দূরে অবস্থিত ওদেদু গ্রামের নেতা সিরিকোন্ডা বাক্কা রাও বলেন, সৌভাগ্যক্রমে ভেঙ্গে পড়ার মাত্র এক মিনিট আগে সেতুটির নিচ দিয়ে পার হয় বরযাত্রী ভর্তি একটি বাস যেখানে কমপক্ষে ৬৫ জন যাত্রী ছিলেন।

২০১৬ সালে মানাইর নদীর ওপরে নির্মিত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি ও স্থানীয় বিধায়ক পুত্তা মধু। সেতুটির নির্মাণের জন্য প্রায় ৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

এক বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। সেতুটি নির্মাণ হলে সেখানকার তিনটি শহর মন্থনি, পারাকাল ও জাম্মিকুন্তার মাঝে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব কমে যেত। সেতুটি ভূপালপল্লির টেকুমাতলা মণ্ডলের গারমিল্লাপল্লুর সাথে পেদ্দাপল্লীর ওদেদেদুকে সংযুক্ত করবে।

স্থানীয়রা জানিয়েছেন, কমিশনের চাপে এবং সরকার বকেয়া পরিশোধ না করায় ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছিল। বাক্কো রাও বলেন, একই ঠিকাদার ভেমুলাওয়াড়ায় একটি সেতু তৈরি করেছিল যা ২০২১ সালে প্রবল বৃষ্টিতে ভেসে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরযাত্রীভেঙে গেল সেতুসেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্বিতীয় সর্বকনিষ্ঠ রেসজয়ী পেল ফর্মুলা ওয়ান, তৃতীয় হলেন হ্যামিল্টন

মার্চ ১৫, ২০২৬
ছবি: রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ  মন্ত্রণালয়ের সভাকক্ষে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

মার্চ ১৫, ২০২৬

ওয়ানডে দিয়ে তানজিদের প্রথম সেঞ্চুরি এলো

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

মার্চ ১৫, ২০২৬

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা: জুবাইদা রহমান

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT