চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

এস কে রাসেল এস কে রাসেল
৩:১৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুর চর গ্রামে নিজ বাড়ি তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), বড় মেয়ে মহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)। নিজ ঘ‌রে পাশাপা‌শি দু‌টি বিছানায় তা‌দের লাশ পাওয়া যায়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে তাদের নিজ ঘর থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী মঞ্জিল মিয়া সৌদি প্রবাসী বলে জানতে পেরেছি। ঘটনাস্থল সিকিউট করে রাখা হয়েছে। সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

তিনি আরও বলেন, ২০১৭ সাল থেকে মঞ্জিল মিয়া সৌদি আরব প্রবাসে রয়েছে। আমরা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি এর মধ্যে তিনি দেশে আসেন নাই। নিহতের স্ত্রী তাসলিমা একাই বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে বসবাস করতেন। তাই সব দিক বিবেচনা করে কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করব। ঘরের ভিতরে সকল আসবাবপত্র বা জবরদস্তি করার কোন আলামত পাওয়া যায়নি। তবে দরজা ভিতর থেকে বন্ধ ছিল না খোলাই ছিল। নিহত বড় মেয়ে মহনার বান্ধবী তাকে খুঁজতে এসে দরজা ধাক্কা দিলে এ ঘটনাটি সামনে আসে। তাদের মৃত্যুর বিষয়টি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। তবে এটি হত্যাকাণ্ড না সুইসাইড এখনো এটি বলার মত আলামত পাওয়া যায়নি। তবে এখানে ঘটনা দেখে বুঝা যাচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে এর পরিমাণই বেশি। তারপরেও যেহেতু একটি ফরেন্সিক বিষয় এখানে এক্সপার্টরা এসে নমুনা সংগ্রহ করে পাঠাবে ও পোস্টমার্টাম করলে বিস্তারিত জানা যাবে। ঘটনার বিষয়ে তদন্ত অবতর রয়েছে। আমাদের গোয়েন্দারা কাজ করছে। সন্দেহভাজন যারা রয়েছে তারা আমাদের নজরে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জদুই মেয়েনিজ বাড়িপ্রবাসীর স্ত্রীমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT