চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রাম্পকে হত্যা চেষ্টা সাজানো ছিল’, মার্কিন ভোটাররা কেন তা মনে করছেন?

বিবিসি বাংলার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের উপর হামলাকারীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওয়াইল্ড মাদার’ ছদ্মনামে অনলাইনে শিশুদের সুস্বাস্থ্য ও লালন-পালনের ওপর ভিডিও তৈরি করেন মার্কিন নাগরিক ডেসরি। কলোরাডোর পাহাড়ি এলাকায় বসবাস করা এই নারী চান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতুক।

তবে ডেসরির বাড়ি থেকে ৭০ মাইল উত্তরে ডেনভার সিটিতে বসবাসকারী আরেক নারী ক্যামিলি অবশ্য ট্রাম্পকে মোটেই পছন্দ করেন না। গত দেড় দশক ধরে ডেমোক্র্যাটিক পার্টিকে ভোট দিয়ে আসা মিজ ক্যামিলি চান, সামনের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প হেরে যাক।

সুতরাং রাজনৈতিক মতাদর্শের দিক থেকে মার্কিন এই দুই নাগরিকের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে, সেটি বোঝাই যাচ্ছে। কিন্ত মজার ব্যাপার হলো, তারা দু’জনই মনে করেন যে, সম্প্রতি ট্রাম্পকে হত্যার যে চেষ্টা হয়েছে, সেটি আসলে সাজানো ছিল!

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

নির্বাচনে জয়লাভ করার কৌশল হিসেবে রিপাবলিকান পার্টির এই প্রার্থী নিজেই ঘটনাটি ঘটিয়েছেন বলেও ধারণা তাদের। কিন্তু সম্পূর্ণ বিপরীত মতাদর্শের দু’জনের মধ্যেই একইরকম ধারণা কীভাবে তৈরি হলো?

উত্তরটা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম। তারা দু’জনই বলেছেন যে, ট্রাম্পের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব তথ্য পেয়েছেন, যেগুলো দেখে মনে হয়েছে হামলার ঘটনা দু’টি আসলে সাজানো ছিল। নির্বাচনের আগে অবশ্য প্রার্থীদের বিষয়ে এমন ‘ষড়যন্ত্র তত্ত্বের’ বিষয়টি মোটেও নতুন কিছু নয়। বিশেষ করে, মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে নির্বাচনের আগে নানান ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব আগেও ছড়াতে দেখা গেছে।

Reneta

ডেসরি ও ক্যামিলির কথার সূত্র ধরে বিবিসি এবারের নির্বাচনকে সামনে রেখে ছড়ানো ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বিশেষত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়ানো তথ্যগুলো খতিয়ে দেখেছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এমন অসংখ্য পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে, যেখানে কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই বলা হচ্ছে যে, মি. ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনা দু’টি পুরোপুরি সাজানো ছিল।

ওইসব পোস্টের লাখ লাখ ভিউ দেখা যাচ্ছে, অনেকে শেয়ারও দিচ্ছেন। পোস্টের অনেক গুলোই ছড়ানো হয়েছে ট্রাম্প বিরোধীদের অ্যাকাউন্ট থেকে। এর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট পাওয়া গেছে যেগুলো দেখে মনে হয়েছে যে, তারা আগে খুব একটা ভুয়া খবর ছড়াননি।

তবে নিয়মিতভাবে ভুয়া খবর ছড়ান, এমন অ্যাকাউন্টও দেখা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব গুজব ছড়ানো রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মালিকানায় থাকা কোম্পানিগুলো কী করছে?

তারা সব সময়ই দাবি করে আসছে যে, ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট কমানোর পাশাপাশি ব্যবহারকারীকে সুরক্ষায় তাদের নিজস্ব ব্যবস্থা ও গাইডলাইন রয়েছে।

কিন্তু বাস্তবে সেগুলো কতটা কাজে আসছে? বিষয়টি নিয়ে বিবিসি’র পক্ষ থেকে এক্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা কোনো জবাব দেয়নি।

দুই মাসে দু’বার হত্যাচেষ্টা
মাত্র দুই মাসের ব্যবধানে দু’বার হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্রথমবার হত্যা চেষ্টা হয়েছিল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে।

তখন পেনসিলভানিয়ায় এক সমাবেশে মি. ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছিল। সেসময় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বেঁচে গেলেও হামলাকারীর গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হন। এছাড়া দু’জন গুরুতর আহতও হন। হামলার পর হামলাকারীর নাম প্রকাশ করেছিল তদন্তকারী সংস্থা এফবিআই। বলা হয়েছিল তার নাম থমাস ম্যাথিউ যার, বয়স মাত্র ২০ বছর।

অন্যদিকে, হামলার ঘটনার পর সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ‘সিক্রেট সার্ভিসে’র সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে সমালোচনার মুখে বাহিনীটির প্রধান পদত্যাগ করেছিলেন। এছাড়া বাহিনীর অন্তত পাঁচজন সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।

এ ঘটনার দুই মাসের মাথায় আবারও হত্যা চেষ্টার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এবার তার ওপর হামলার চেষ্টা হয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় অবস্থিত একটি গলফ ক্লাবে। নিজের মালিকানাধীন ওই মাঠে মি. ট্রাম্প তখন গলফ খেলছিলেন। তবে তার কোনো ক্ষতি হয়নি। হামলার আগেই ঘটনা টের পেয়ে ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াইল্ড মাদারডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টাসিক্রেট সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT