চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনদের বড় জয়ে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৯:৪৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নিরঙ্কুশ এই সংখ্যাগরিষ্ঠতায় বড় ভূমিকা রেখেছেন প্রথমবার ভোটের মাঠে নেমে জয়ী হওয়া নৌকার নতুন মাঝিরা।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামা ৮৮ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন ৬১ জন। যেখানে এবারই প্রথম ভোটের মাঠে নামা নতুনদের মধ্যে বিজয়ের হার শতকরা প্রায় ৭০ শতাংশ। অন্যদিকে, এবারের নির্বাচনে আওয়ামী লীগের মোট বিজয়ী ২২২ জনের মধ্যে শতকরা হারে প্রথম বার ভোটের মাঠে নামাদের বিজয়ের হার প্রায় ২৮ শতাংশ।

বিভাগ অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন ১১ জন প্রার্থী। এদের থেকে ৬ জন বিজয়ী হয়ছেন। বিজয়ীরা হলেন— পঞ্চগড়–১ আসনে মো. নাঊসুজ্জাসান ভুইয়াঁ, ঠাকুরগাঁও–২ এ মো. মাজহারুল ইসলাম, লালমনিরহাট–৩ এ মো. মতিয়ার রহমান,  কুড়িগ্রাম–৩ এ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম–৪ এ মো. বিপ্লব হাসান এবং গাইবান্ধা–১ আফরুজা বারী।

রাজশাহী বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন ১৪ জন প্রার্থী। এদের থেকে যে ৯ জন বিজয়ী হয়ছেন তারা হলেন— বগুড়া–১ এ সাহাদারা মান্নান, বগুড়া–৬ এ রাগেবুল আহসান রিপু, বগুড়া–৭ এ মো. মোস্তফা আলম, নওগাঁ–৩ এ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী,  রাজশাহী–৩ এ মোহাঃ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী–৪ এ মো. আবুল কালাম আজাদ, রাজশাহী–৫ এ মো. আব্দুল ওয়াদুদ, নাটোর–৪ এ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং পাবনা–৪ এ গালিবুর রহমান শরীফ।

খুলনা বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন ১২ জন প্রার্থী। এদের থেকে যে ৮ জন বিজয়ী হয়ছেন তারা হলেন— মেহেরপুর–২ এ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ–৩ এ মো. সালাহ উদ্দিন মিয়াজী, মাগুরা–১ এ সাকিব আল হাসান, বাগেরহাট–৪ এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, খুলনা–৩ এ এস এম কামাল হোসেন, খুলনা–৬ এ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা–১ এ ফিরোজ আহম্মেদ স্বপন এবং সাতক্ষীরা–৪ এ এস এম আতাউল হক।

Reneta

বরিশাল বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন  ৬ জন প্রার্থী। এদের থেকে যে ৩ জন বিজয়ী হয়ছেন তারা হলেন— বরগুনা–২ এ সুলতানা নাদিরা, পটুয়াখালি–৪ এ মো. মহিবুর রহমান, বরিশাল–৬ এ আবদুল হাফিজ মল্লিক।

ঢাকা বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন  ১৬ জন প্রার্থী। এদের থেকে যে ১৪ জন বিজয়ী হয়ছেন তারা হলেন— টাঙ্গাইল–৩ এ মো. কামরুল হাসান খান, টাঙ্গাইল–৪ এ মো. মোজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল–৫ এ মো. মামুন অর রশিদ, টাঙ্গাইল–৭ এ খান আহমেদ শুভ, টাঙ্গাইল–৮ এ অনুপম শাহজাহান জয়, মুন্সিগঞ্জ–১ এ মহিউদ্দিন আহমেদ, ঢাকা–৫ এ হারুনর রশীদ মুন্না, ঢাকা–৬ এ মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা–৭ এ মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা–১০ এ ফেরদৌস আহমেদ, ঢাকা–১১ এ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা–১৪ এ মো. মাইনুল হোসেন খান, গাজীপুর–৩ এ রুমানা আলী, নরসিংদী–৩ এ ফজলে রাব্বি খান।

ময়মনসিংহ বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন  ৯ জন প্রার্থী। এদের থেকে যে ৭ জন বিজয়ী হয়ছেন তারা হলেন— জামালপুর–১ আসনে নূর মোহাম্মদ, জামালপুর–৫ আসনে মো. আবুল কালাম আজাদ, শেরপুর–৩ এ এ ডি এম শহিদুল ইসলাম, ময়মনসিংহ– ৩ এ নিলুফার আনজুম, ময়মনসিংহ–৪ আসনে মোহাম্মদ মোহিত উর রহমান,  নেত্রকোনা–৪ এ সাজ্জাদুল হাসান এবং নেত্রকোনা–৫ এ আহমদ হোসেন।

সিলেট বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন  ৮ জন প্রার্থী। এদের থেকে যে ৫ জন বিজয়ী হয়ছেন তারা হলেন— সুনামগঞ্জ–১ এ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ–৫ এ মুহিবুর রহমান মানিক, মৌলভীবাজার–২ এ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার–৩ এ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ–২ এ ময়েজ উদ্দিন শরীফ।

এবারের নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে  আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথম বার ভোটের মাঠে নামেন  ১২ জন প্রার্থী। এদের থেকে যে  ৯ জন বিজয়ী হয়ছেন তারা হলেন—  কুমিল্লা–১ এ মো. আবদুস সবুর, চাঁদপুর–১ এ সেলিম মাহমুদ, ফেনী–১ এ আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নোয়াখালি–৬ এ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর–২ এ নূর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর–৩ এ মোহাম্মদ গোলাম ফারুক, চট্টগ্রাম–২ এ খদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম–৪ এ এস এম আল মামুন, চট্টগ্রাম–১০ মো. মহিউদ্দিন বাচ্চু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। যেখানে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। আর চমক দেখিয়ে এবার স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৬২টি আসনে। অন্যদিকে, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। আর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT