চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছরে কাজ হারাতে পারেন ১ কোটি ৪০ লাখ মানুষ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০১, মে ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
অটোমেটেড রোবোটিক্স সিস্টেমের মাধ্যমে পণ্য প্যাকেজিং প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে সম্প্রতি বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’র প্রয়োগ, যা দিন দিন বাড়ছে। আর শুধু এ কারণেই আগামী ৫ বছরে বিশ্বজুড়ে কাজ হারাতে পারেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। তবে আশার কথা পাশাপাশি নতুন চাকরিও হবে প্রায় ৬ কোটির বেশি। এমনই জানাচ্ছে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রতিবেদন।

রবিবার (৩০ এপ্রিল) প্রকাশিত হয়েছে ডব্লিউইএফের ওই প্রতিবেদন। বিশ্বের প্রায় ৮০০ সংস্থার কাছ থেকে তথ্য নিয়ে তৈরি হয়েছে রিপোর্ট। সুইজ়ারল্যান্ডের দাভোসে সংশ্লিষ্ট সংস্থা প্রতিবছরই বিশ্বনেতাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে। এবারের আলোচনায় উঠে এসেছিল ২০২৭ সালের মধ্যে সারাবিশ্বে ৬ কোটি ৯ লাখ নতুন চাকরি হবে। কিন্তু একই সঙ্গে ৮ কোটি ৩ লাখ মানুষ কর্মহীনও হয়ে পড়বেন। সমীক্ষা বলছে, আগামী ৬ বছর শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহারে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষের কাজ চলে যাবে। যা বর্তমান কর্মসংস্থানের প্রায় ২ শতাংশ।

প্রযুক্তির ব্যবহার ও বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নয়ন যেভাবে ঘটছে, তাতে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন সংস্থায় কর্মী সঙ্কোচন হবে বলে মনে করছেন গবেষকরা।

গবেষকরা আরও জানাচ্ছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহারের ভাল দিক যেমন আছে তেমনই রয়েছে নেতিবাচক কিছু বিষয়। তার মধ্যে অন্যতম হল কর্মীসঙ্কোচন। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের জন্য সংস্থাগুলি যেমন কিছু কর্মী নিয়োগ করবে, তেমনই এর ব্যবহারের ফলে পুরনো অনেক কর্মীর আর প্রয়োজন বোধ করবে না সংস্থাগুলো। সেখান থেকেই আসতে পারে কর্মী সঙ্কোচন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল বা চ্যাটজিপিটির মতো সাম্প্রতিক প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। এই দশকের প্রথম দিকে স্বয়ংক্রিয় শক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। গবেষণা বলছে, এখন যে সমস্ত বহুজাতিক ব্যবসায়িক সংস্থা কাজের প্রায় ৩৪ শতাংশ মেশিন দিয়ে করছে। ক্রমশ তা আরও বাড়বে।

ট্যাগ: ওয়ার্ল্ড ইকনমিক ফোরামকৃত্রিম বুদ্ধিমত্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তাপ ছড়ানো ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

পরবর্তী

কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, ২১ শ্রমিক দগ্ধ

পরবর্তী
কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণের ফলে ধ্বংসপ্রাপ্ত অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, ২১ শ্রমিক দগ্ধ

বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ছবি, নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬

৪ খুনের পরই বদলি রংপুরের পুলিশ কমিশনার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT