চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা মুখ্যমন্ত্রী হতেই কড়া পদক্ষেপ নিলেন বিজয়পুত্র!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ১২, মে ২০২৬
বিনোদন
A A

রবিবার (১১ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। শপথ গ্রহণের যেই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজয়ের মা-বাবা থেকে শুরু করে আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণান।

এদিন দর্শকাসনের একেবারে প্রথম সারিতে বসেন তৃষা। বিজয়ের শপথবাক্য পাঠের সময়ে চোখ ছল ছল করে ওঠে তৃষার। যদিও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার প্রথম দিন বিজয়ের। এর মাঝেই নতুন বিপত্তি। অভিনেতার ছেলে জেসন বাবার বিরুদ্ধে নিলেন এক পদক্ষেপ।

এক দিকে ধীরে ধীরে জোরালো হচ্ছে তৃষার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন। ঠিক সেই সময়েই পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে অভিনেতার। বিজয় মনোনয়ন জমা দেওয়ার পর তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম।

১৯৯৯ সালের ২৫ আগস্ট সাতপাকে বাঁধা পড়েছিলেন বিজয়-সঙ্গীতা। ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। ২০২৩ সালে সম্পর্ক যেন আরও খারাপ হয়। এখন বিবাহবিচ্ছেদের অপেক্ষায় একদা আলোচিত এই তারকাদম্পতি। এরই মাঝে নিজের নামের পাশ থেকে বিজয় নামটি সরিয়েছেন তার পুত্র। বাবাকে সমাজমাধ্যম থেকে ‘আনফলো’ও করেন। এবার আরও এক ধাপ এগোলেন তিনি।

এতদিন থালাপতির পুত্র নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিতেন। কিন্তু রবিবারের পর জেসন নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে করলেন ‘এস’। এটা তার মায়ের নামের আদ্যক্ষর। জেসন যে এই অবস্থায় পুরোপুরিভাবে নিজের মায়ের পাশে রয়েছেন, সেই ইঙ্গিতই দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিল সুপারস্টারতামিলনাড়ুর মুখ্যমন্ত্রীথালাপতি বিজয়থালাপতির পুত্র
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT