চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর দেশে ফিরে গ্রেপ্তার হলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

স্বেচ্ছা নির্বাসন থেকে দীর্ঘ ১৫ বছর পর নিজ দেশ থাইল্যান্ডে ফিরে এসেছেন ৭৪ বছর বয়সী দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। তবে দেশে ফেরার পরই তাকে কারাগারে বন্দী করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, আজ (২২ আগস্ট) মঙ্গলবার সকালে একটি প্রাইভেট জেট বিমানে করে দীর্ঘ প্রায় দেড় যুগের স্বেচ্ছা নির্বাসনের পর নিজ দেশ থাইল্যান্ডে ফিরে এসে কারাবন্দী হয়েছেন দেশটির জনপ্রিয় এবং একই সাথে সমালোচিত নেতা থাকসিন সিনাওয়াত্রা।

থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডে বেশ জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি পর পর দুই বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর গ্রেপ্তার এড়াতে দেশত্যাগ করেন তিনি। দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা অবিলম্বে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে বিভিন্ন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে ব্যাংককের রিমান্ড কারাগারে পাঠানো হয়। থাইল্যান্ডের সংশোধন বিভাগ জানিয়েছে, তিনি কর্মীদের তত্ত্বাবধানে নিরাপদে আছেন।

বিভিন্ন ফৌজদারি মামলা থেকে সিনাওয়াত্রার আট বছর পর্যন্ত সাজা রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, তিনি এমন একটি চুক্তি করেছেন যাতে তাকে স্বল্প সময়ের বেশি কারাগারে রাখা না যায়। তবে এসব মামলা এবং তার বিরুদ্ধে ঘোষিত কারাদণ্ডের সাজাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন সাবেক থাই প্রধানমন্ত্রী।

থাকসিন সিনাওয়াত্রা ব্যাংককের প্রধান বিমানবন্দরে অবতরণ করার পর শত শত সমর্থকরা উল্লাস করতে করতে তাকে দেখার জন্য রাতারাতি বিমানবন্দর এলাকায় জড়ো হয়। এসময় তার দুই মেয়ে এবং ছেলে তার সাথে ছিলেন। তিনি বিমানবন্দর টার্মিনাল থেকে বের হয়ে থাই রাজা ও রাণীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডথাকসিন সিনাওয়াত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেখা হলে ওলমোর কাছে ক্ষমা চাইবেন আয়ালা

জুলাই ২২, ২০২৬

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT