চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ সালে ব্রাজিলে হবে একটি ফুটবল বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ১৭, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২৭ সালে মেয়েদের ফুটবল বিশ্বকাপের আয়োজক করা হল ব্রাজিলকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুক্রবার ফিফা কংগ্রেসে উন্মুক্ত ভোটাভুটি শেষে স্বাগতিক দেশের নাম জানানো হয়।

আয়োজক হওয়ার দৌড়ে ছিল যৌথভাবে ইউরোপের তিন দেশ বেলজিয়াম-জার্মানি এবং নেদারল্যান্ডস। ভোটাভুটিতে ১১৯-৭৮ ব্যবধানে তাদের হারিয়ে দেয় ব্রাজিল। লাতিন অঞ্চলের মধ্যে তারাই মেয়েদের ফুটবল বিশ্বকাপের প্রথম স্বাগতিক দেশ হল। ১৯৫০ ও ২০১৪ সালে ছেলেদের বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের।

কংগ্রেসে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্রাজিলকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, ‘ব্রাজিলে আমাদের সেরা বিশ্বকাপ হবে। বিএনজি (বেলজিয়াম-নেদারল্যান্ডস-জার্মানি) বিডকেও অনেক ধন্যবাদ, তারা অসাধারণ।’

আয়োজকের লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বী দুপক্ষই মানদণ্ড পূরণ করেছে। তবে ফিফা মূল্যায়ন প্রতিবেদনে ব্রাজিলের স্টেডিয়াম, বাসস্থান, ফ্যান জোন এবং পরিবহনের মতো ক্ষেত্রগুলোকে বিবেচনায় নিয়ে প্রযুক্তিগত দিকগুলোতে বেশি স্কোর দেয়।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেস বলেছেন, ‘আমরা জানতাম, সাউথ আমেরিকার নারী ফুটবল এবং নারীদের জন্য বিজয় উদযাপন করব। আপনারা নিশ্চিত হতে পারেন, কোন অপূর্ণতা ছাড়াই আমরা নারীদের জন্য সেরা বিশ্বকাপটি সম্পন্ন করবো।’

ব্রাজিলের বিড টিমের অপারেশনাল ম্যানেজার ভ্যালেস্কা আরাউজো বলেছেন, ‘আমরা শুধুমাত্র দেশের জন্য নয়, মহাদেশের জন্য একটি রূপান্তরে কাজ করছি।’

Reneta

গতমাসের শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো মেয়েদের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে সরে যায়। দেশ দুটি ২০৩১ সালে বিশ্বকাপ আয়োজন অগ্রাধিকার দেবে। ইউএস সকার এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন যৌথভাবে এমন সিদ্ধান্তের কথা জানায়।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে ছেলেদের ফুটবল বিশ্বকাপের আয়োজক। দুবছর পর যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেসে বসবে অলিম্পিক আসর। অল্প সময়ের ব্যবধানে বৈশ্বিক আসরের চাপ সামলানো হবে বেশ কঠিন কাজ। তার উপর স্পন্সরশিপ পাওয়াটাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এসব বিবেচনায় নিয়ে মেয়েদের ফুটবল বিশ্বআসরের আয়োজক হতে চায়নি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডফিফাব্রাজিলমেয়েদের ফুটবল বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT