চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরমে পানি পানের বিরতি বাড়ানোর পরামর্শ বিসিবি চিকিৎসকের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:১৫ অপরাহ্ন ০৭, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দেশব্যাপী চলা তীব্র দাবদাহের কারণে হাসফাঁস অবস্থা সবার। এই গরমের মাঝেই চলছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্টের প্রস্তুতি। টাইগার ক্রিকেটাররা যেভাবে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে স্বাস্থ্য সুরক্ষার বিয়ষটিকেও গুরুত্ব দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

টানা তিন দিনের অনুশীলনের পর বুধবার যেমন বিশ্রামে কাটিয়েছে পুরো দল। সূচিতে রাখা হয়নি অনুশীলন। মিরপুরে ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্টের ৫ দিন কীভাবে সুস্থ থেকে মাঠে লড়াই করা যায় সে ভাবনায় বিসিবরি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পরামর্শ, পানি পানের বিরতি আরেকটু দীর্ঘ করার।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত আনঅফিসিয়াল টেস্টে দুই দলের সমঝোতায় বাড়ানো হয়েছিল বিরতি। আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচেও তা করা উচিত, বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বলেন বিসিবির প্রধান চিকিৎসক।

‘ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে যে সিরিজটি ছিল, দুই দলের সম্মতির ভিত্তিতে আমরা বিরতির সংখ্যা বাড়িয়েছিলাম। টেস্ট ম্যাচেও এমন হবে কি না, সেটি ম্যাচ রেফারি অথবা দলের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু ক্রিকেটারদের স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে আমরা চাইব বিরতির সংখ্যা বাড়ানোর জন্য। অথবা কোনো ক্রিকেটার যখনই পানি বা ছায়ার জন্য ডাকবে, ওদের জন্য এই ছাড়টা যেন দেওয়া হয়।’

‘ক্রিকেটারদের ক্ষেত্রে আমরা ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য প্রিহাইড্রেশন করতে বলি। অর্থাৎ খেলার আগের দিন থেকেই নিজেদের হাইড্রেশনের অবস্থাটা ধরে রাখতে হবে। এখন সূর্যের সে সরাসরি তাপটা, সেটা কমানোর জন্য আমরা সুযোগ পেলেই ঘন ঘন বিরতির ব্যবস্থা করি। ওই সময় ছায়া বা বড় ছাতার নিচে ওদের থাকতে বলি।’

‘বিরতির সময় ওদের হাইড্রেশন দেখা হয়। ঠাণ্ডা পানি দিয়ে ওদের সারা শরীরের অনাবৃত স্থানগুলো মুছে দেওয়া হয়। যখনই ওরা ভেতরে চলে আসে, তখনই আমরা শরীরের বিশেষ বিশেষ জায়গায় আমরা বরফ দিয়ে থাকি। বরফ দেওয়ার মাধ্যমে শরীরের ভেতরের তাপটাকে আমরা কমানোর চেষ্টা করি। এছাড়া আইস বাথেরও ব্যবস্থা আছে।’

Reneta

‘এ ধরনের তাপের কারণে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা যে পরিমাণে বৃদ্ধি পায়, সেটি বেশ কয়েক দিন পর্যন্ত থেকে যায়। চামড়ার ওপরের তাপমাত্রা কমে গেলেও, ভেতরে আরও অনেক দিন থাকতে পারে। এজন্য খেলা শেষ হয়ে যাওয়ার পরও রক্ষণাবেক্ষণ আমাদের চালিয়ে যেতে হবে।’-বলেন দেবাশীষ চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট সিরিজদাবদাহবাংলাদেশ-আফগানিস্তানমিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT