চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেন ও ইলন মাস্ককে হত্যার হুমকি টেসলা কর্মীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ন ০৪, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ককে হত্যার হুমকি দিয়েছেন জাস্টিন ম্যাককলি নামের এক মার্কিন যুবক। জাস্টিন ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার একজন কর্মী ছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এই ঘটনায় ৩১ বছর বয়সী জাস্টিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, সামাজিক মাধ্যম এক্স-এ (টুইটার) এই সংক্রান্ত এক পোস্টে জাস্টিন জানান, তিনি জো বাইডেন এবং ইলন মাস্ককে হত্যার পরিকল্পনা করছেন।  এজন্য তিনি টেক্সাসে টেসলার গিগাফ্যাক্টরিতে যাবেন।  অন্য এক পোস্টে বাইডেন ও মাস্ককে উদ্দেশ্য করে জাস্টিন লিখেন, আমি আপনাদের সবাইকে খুন করার পরিকল্পনা করছি।

আদালতের নথি অনুসারে, জাস্টিনের টেক্সাসে যেতে চাওয়ার বিষয়টি তার স্ত্রী রজার্স পুলিশকে ফোন করে জানান।  সেসময় তিনি বলেন, জাস্টিন টেক্সাসে চলে যাচ্ছেন এবং আর কখনোই ফিরে আসবেন না। তিনি তার মোবাইল ফোন রেখে গেছেন যাতে তার ওপর নজরদারি করা না যায়।

রজার্সের ফোন পাওয়ার পরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। ওকলাহোমা পেরিয়ে টেক্সাসের দিকে যাওয়ার সময়েই মিনেসোটার বাসিন্দা জাস্টিনকে  গেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকির অভিযোগে মামলা হয়েছে।

গ্রেপ্তারের পর জাস্টিন পুলিশকে জানিয়েছিলেন, তিনি অস্টিনের টেসলার গিগাফ্যাক্টরিতে গিয়ে মাস্কের সঙ্গেও দেখা করতে চান। মাস্ক এবং বাইডেনের ওপর তার এমন আক্রোশের কারণ কী, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইলন মাস্কইলন মাস্ককে হত্যার হুমকিজো বাইডেনজো বাইডেনকে হত্যার হুমকিটেসলাহত্যার হুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

সহঅভিনেত্রীকে বাঁচাতে গিয়েই প্রাণ গেল রাহুলের?

মার্চ ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ১১ হাজার ৩০০ লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক

মার্চ ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন সামরিক জান্তা নেতা

মার্চ ৩০, ২০২৬
ফুয়েল কার্ডের জন্য মোটরসাইকেল চালকদের ভীড়

ফুয়েল কার্ডের জন্য ডিসি অফিসে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়

মার্চ ৩০, ২০২৬

অবৈধ তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

মার্চ ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT