চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চেন্নাইগামী রেল দুর্ঘটনায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার শিকার হয়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটির একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এখন পর্যন্ত ১৭৯ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ দুপুর ৩টা ১৫ মিনিটে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি বালেশ্বরে পৌঁছে। এর পরেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩টি বগি সম্বলিত ট্রেনটি।

এতে ভারতীয় যাত্রীদের পাশাপাশি চিকিৎসার উদ্দেশে চেন্নাইগামী বাংলাদেশিদের হতাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানায়, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির সাথে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির প্রায় সকল কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনরুম মালবাহী ট্রেনের উপরে উঠে গেছে।

দুর্ঘটনাটি সিগনালে ত্রুটির কারণে নাকি চালকের ভুলে ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

Reneta

ট্রেনের যাত্রীদের খবর নেওয়ার জন্য হটলাইন নাম্বার দিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। হাওড়া স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ০৩৩-২৬৩৮২২১৭। খড়্গপুর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯। বালেশ্বর স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৮২৪৯৫৯১৫৫৯ এবং ৭৯৭৮৪১৮৩২২ এবং শালিমার স্টেশনের জন্য হেল্পলাইন নম্বর— ৯৯০৩৩৭০৭৪৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করমণ্ডল এক্সপ্রেসট্রেন দুর্ঘটনাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরাতে কাজ করছে পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬

হজযাত্রীদের জন্য সুখবর, বিমান টিকিটের দাম কমাল সরকার

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT