সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কয়েক ঘণ্টা কাজ করে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।
পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে জানিয়ে আরও বলা হয়, প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।








