চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন দুই কোরিয়ায় বাড়ছে উত্তেজনা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনতা উত্তেজিতভাবে উত্তর কোরিয়ার দিকে তাকিয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১১ অক্টোবর নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ কোরিয়ার বিরুদ্ধে মধ্যেরাতে নর্থ কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ড্রোন পাঠানোর অভিযোগ করেছে। সাউথ কোরিয়া প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, তারা এই অভিযোগকে নিশ্চিত বা অস্বীকার করতে পারে না। বিষয়টি নিয়ে দুই কোরিয়ায় বাড়ছে উত্তেজনা।

আজ (১৬ অক্টোবর) বুধবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নর্থ কোরিয়া তাদের আকাশে উড়ে যাওয়া ড্রোনগুলোর অস্পষ্ট ছবিও প্রকাশ করেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এতদিন সাউথ কোরিয়া সাগরে একের এক মিসাইল ছুঁড়তেন। তবে এখন সাউথ কোরিয়া থেকে দেশটিতে ড্রোন পাঠানোর ঘটনা দুই কোরিয়ার উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে এমনকি যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

আলোচনা ছাড়াই প্রতিরোধের অপারেশন

নর্থ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, সোমবার কিম দেশটির সেনাপ্রধান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে, কিম অবিলম্বে সামরিক পদক্ষেপের দিকনির্দেশ নির্ধারণ করেন এবং কর্মকর্তাদের যুদ্ধ প্রতিরোধের অপারেশন এবং আত্মরক্ষার অধিকার অনুশীলন করার দায়িত্ব দেন।

বিশ্লেষকদের মতে, কিমের এই সিদ্ধান্ত এই বার্তা দিচ্ছে যে তিনি দক্ষিণের সাথে আলোচনা করতে চান না। ড্রোনের ঘটনাটিকে ইঙ্গিত করে নর্থ কোরিয়া অভ্যন্তরীণ সমর্থন বাড়িয়েছে। এমনভাবে তারা বিষয়টি উপস্থাপন করছে যেন দেশটির বিরুদ্ধে হুমকি বাড়ছে।

দুটি কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ার ছবি, বিস্ফোরণ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কিমের সেনারা সাউথ কোরিয়ার সঙ্গে যুক্ত সমস্ত রাস্তা সম্পূর্ণভাবে কেটে দেবে এবং রেলপথেও সংযোগ বন্ধ করে দেবে জানিয়ে নর্থ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ থেকে একটি খবর প্রকাশ পায়। এর পরেই সোমবার সাউথ কোরিয়া দাবি করে, দুই দেশের সীমান্তবর্তী রাস্তাগুলোয় সামরিক কার্যকলাপ বাড়িয়ে দিয়েছে নর্থ কোরিয়া। রাস্তাগুলো উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা।

আন্তঃ-কোরিয়ান সম্পর্কের দ্রুত অবনতি হচ্ছে

Reneta

ড্রোনের সাহায্যে সীমান্তের ওপার থেকে নর্থ কোরিয়া বিরোধী প্রচারণা লিফলেট পাঠানো হয়েছে অভিযোগ করে গিয়াংগি প্রদেশের ভাইস গভর্নর কিম সুং-জুং একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেন, নর্থ কোরিয়ার দিকে লিফলেট ছড়িয়ে দেওয়ার কাজটি একটি অত্যন্ত বিপজ্জনক কাজ যা একটি সামরিক সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে। এই ধরনের লিফলেট ছড়ানোর ফলে আমাদের বাসিন্দাদের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। আন্তঃ-কোরিয়ান সম্পর্কের দ্রুত অবনতি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন দুই কোরিয়ার মধ্যে টিট-ফর-ট্যাট পরিস্থিতিতে উভয় পক্ষই প্রথমে চোখ বুলাতে নারাজ। সিউলের নর্থ কোরিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিম ডং-ইউপ বলেছেন, এই মুহুর্তে কোন পক্ষই ছাড় দিতে রাজি নয়। যেহেতু পারস্পরিক অবিশ্বাস রয়েছে, কীভাবে সংকট পরিচালনা করা যায় তা কৌশলগতভাবে বিবেচনা করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT