রোলাঁ গারোতে দারুণ করেছে অস্ট্রেলিয়া। টেনিসে ছেলেদের দ্বৈতে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সোনা জিতেছে দেশটি।
সোনার লড়াইয়ে তিন সেটেই ফলাফল এসেছে। ৬-৭, ৭-৬ ও ১০-৮ ব্যবধানে সোনা নিজেদের করে নেন ম্যাথু এবডেন ও জন পিয়ার্স।
অস্ট্রেলিয়ার কাছে হেরে রৌপ্য জেতেন যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাজিচেক ও রাজীব রাম। ব্রোঞ্জের লড়াইয়ে চেক রিপাবলিক হারান যুক্তরাষ্ট্রের টেইলর ফিজ ও টমি পল।








