চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতির পর সাধারণত হারে না ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ইউনাইটেড কোচ টেন হাগকে আশা দেখাতে পারে এ পরিসংখ্যান

ইউনাইটেড কোচ টেন হাগকে আশা দেখাতে পারে এ পরিসংখ্যান

ম্যানচেস্টার ডার্বি রোববার রাতে, সেটিও আবার সিটিজেনদের মাঠে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এবারের মৌসুমেও অপ্রতিরোধ্য। আর্লিং হালান্ড, রুবেন ডিয়াস, বের্নান্দো সিলভা, জ্যাক গ্রিলিশরা আছেন সেরা ছন্দে। এমন সময়ে পেপ গার্দিওলার সিটির মোকাবেলা করতে নামবে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।

টিম কম্বিনেশন, খেলোয়াড়দের ছন্দ এবং সবচেয়ে বড় কথা জয়ের ধারায় থাকা নিয়ে যখন দুশ্চিন্তা, তখন রেড ডেভিল বস এরিক টেন হাগকে কিছুটা স্বস্তি দিচ্ছে পরিসংখ্যান। আন্তর্জাতিক বিরতির পর প্রথমবার মাঠে নামলে খুব একটা হারে না ইউনাইটেড। হয় জয়, না হয় ড্র। দলটির শেষ ছয় মৌসুমের খেরোখাতা এমনই বলছে।

জয়-পরাজয়ের রেশিও দেখলেই সেটা বোঝা যাবে। ২০১৬-১৭ মৌসুমের পর এ পর্যন্ত বিরতি থেকে এসে ২২টি লিগ ম্যাচ খেলেছে ইউনাইটেড। এর মাঝে পূর্ণ পয়েন্ট তুলেছে নয়বার, ড্র হয়েছে আরও ১০ বার। বাকি মাত্র তিনবার পয়েন্ট হাতছাড়া হয়েছে দলটির। এমন সাফল্য এসেছে আন্তর্জাতিক বিরতির ঠিক পরের ম্যাচেই। ম্যানচেস্টার ডার্বির আগে টেন হাগ নিশ্চয় পরিসংখ্যানটি দেখলে খুশিই হবেন!

Banglabid

শেষ ছয় মৌসুমে রেড ডেভিলদের ডাগ আউট সামলেছেন তিন কোচ— হোসে মরিনহো, ওলে গানার সোলশেয়ার এবং রালফ র‌্যাঙ্গনিক (অন্তর্বর্তীকালীন)। তাদের মাঝে বাকি দুজনের চেয়ে এগিয়ে সোলশেয়ার। ম্যাচপ্রতি গড়ে ২ পয়েন্ট করে তুলেছেন এ নরওয়েজিয়ান। মরিনহো সেখানে ইউনাইটেডকে এনে দিয়েছে ১.৪৫ পয়েন্ট। র‌্যাঙ্গনিকের অধীনে এক ম্যাচ খেলেছে রেড ডেভিলরা, সেটিতে এসেছে ১ পয়েন্ট।

ইউনাইটেডকে সম্ভাব্য ৩৩ পয়েন্টের মাঝে গুরুত্বপূর্ণ ১৬ পয়েন্ট এনে দিয়েছিলেন মরিনহো। বিরতির পর তার অধীনে ১১ ম্যাচের একটি হার, ৭টি ড্র এবং ৩টিতে জয় পেয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। সোলশেয়ার সেখানে দুটি হারের বিপরীতে এনেছে ছয়টি জয় ও দুই ড্র। লেস্টার সিটির বিপক্ষে একমাত্র ম্যাচে ড্র করেছিলেন র‌্যাঙ্গনিক।

এমন সময়ে পরিসংখ্যানটি সামনে আসল যখন উড়ে চলা সিটির মুখে পড়ছেন ডাচ কোচ টেন হাগ। রাণীর মৃত্যু এবং আন্তর্জাতিক বিরতি মিলিয়ে প্রায় মাসখানেক পর মাঠে নামবেন রোনালদো-স্যাঞ্চোরা। প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে আর্সেনালকে বড় ব্যবধানে হারিয়েছে তার দল। এবার সিটির মাঠে তাদের দুর্দান্ত সব আক্রমণ কিভাবে ঠেকাবেন এবং ঠিক কত পয়েন্ট তুলতে পারেন ডাচম্যান, সেটাই দেখার!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডগার্দিওলাটেন হাগপ্রিমিয়ার লিগমরিনহোরোনালদোর‍্যাঙ্গনিকলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT