চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেন হাগের ভুল সিদ্ধান্তেই জয় হাতছাড়া ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। রেড ডেভিলদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করে টটেনহ্যাম হটস্পার। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ এরিক টেন হাগের অদ্ভুতভাবে খেলোয়াড় পরিবর্তনকে টটেনহ্যামের ম্যাচে প্রত্যাবর্তনের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাঁচ নম্বরে উঠে আসা টটেনহ্যামের ৩৩ ম্যাচে পয়েন্ট ৫৪।

বৃহস্পতিবার রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই লিড পায় অতিথিরা। মার্কাস র‍্যাশফোর্ডের অ্যাসিস্টে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন জাডেন সানচো। ৪৪ মিনিটে ব্রুনো ফের্নান্দেজের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন র‍্যাশফোর্ড।

বিরতির পর ৫৬ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রো পোরোর নিশানাভেদে ব্যবধান কমায় টটেনহ্যাম। পাঁচ মিনিট পর সবাইকে অবাক করে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দারুণ ছন্দে থাকা সানচোকে বেঞ্চে বসিয়ে অ্যান্থনে মার্শিয়ালকে নামান টেন হাগ।

বিস্ময়ের এখানেই শেষ নয়। একই সময়ে সতীর্থদের বল পাস দেয়ার পাশাপাশি ইউনাইটেডের হয়ে খেলায় নিয়ন্ত্রণ রাখা ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসেনকেও কোচ মাঠ থেকে উঠিয়ে নেন, ফ্রেডকে নামান।

এরপর হ্যারি কেনের কাছ থেকে বল নিয়ে গোলমুখে থাকা সন হিউং-মিন ৭৯ মিনিটে বল জালে জড়িয়ে ম্যাচে সমতা টানেন। বাকি সময়ে দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমালেও শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে খেলা শেষ হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরিকসেনটটেনহ্যাম হটস্পারটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসসানচো
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT