চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধে আমরা ছিলাম ‘জঘন্য’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

দিনপঞ্জির পাতা বলছে, প্রায় ১০ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি হাতে উৎসবে মাততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের মৌসুমে জেগেছে খানিক আশা। চলতি পারফরম্যান্স দিচ্ছে ভরসা। লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে রেড ডেভিলরা ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিনে। শেষ ম্যাচে এমন জয়ের পরও অবশ্য প্রথমার্ধে নিজেদের খেলাকে ‘জঘন্য’ বলছেন কোচ এরিক টেন হাগ।

রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ২৫ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের গোলে লিড নিয়ে বিরতিতে গিয়েছিল ইউনাইটেড। ৫৬ মিনিটে আবারও গোলের দেখা পান র‍্যাশফোর্ড। পরে জাডেন সানচো ৬১ মিনিটে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন।

ম্যাচের পর টেন হাগ বলেছেন, ‘আমরা ফলাফল নিয়ে আনন্দিত। এটা আসলেই দারুণ ফলাফল। যখন তিনদিন পরপর খেলেন, তখন সবসময় একই পারফরম্যান্সে পৌঁছাতে পারবেন না। আজ সত্যিই খেলাটা কঠিন ছিল।’

‘প্রথমার্ধে লেস্টার দুর্দান্ত খেলেছে। আমরা জঘন্য ছিলাম, সত্যিকার অর্থেই বিশৃঙ্খল ছিলাম। আমাদের খেলায় সমস্যা ছিল। শুধুমাত্র ডেভিড ডি গিয়ার কারণে আমরা প্রথমার্ধে ক্লিন শিট পেয়েছি। প্রথমার্ধে ভাগ্য আমাদের সহায় ছিল।’

‘নিজেদের সমস্যাগুলো শুধরে নেয়ার পর দ্বিতীয়ার্ধটা ছিল দুর্দান্ত। অনেক সন্তুষ্টির জায়গা ছিল। আমরা যেভাবে এতগুলো সুযোগ তৈরি করে চমৎকার গোল করেছি তা দেখাটা ছিল উপভোগ্য।’

ইউরোপা লিগে বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ২-২ গোলে ড্র করার মাত্র তিনদিন পর প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমেছিল টেন হাগের শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা আট ম্যাচ অপরাজিত আছে।

Reneta

বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে বার্সেলোনার মুখোমুখি হবে রেড ডেভিলরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসলেস্টার সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT