স্বাধীনতা পুরস্কারের জন্য দেশের বিভিন্ন খাতে অনন্য অবদান রাখা দশ বিশিষ্ট ব্যক্তির নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে জাতীয় পুরষ্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, এবার এমন মানুষকে পুরস্কার দেওয়া হবে যাদের কথা অতীতে ভাবাও হয়নি। এর আগে, র্যাবের মতো প্রতিষ্ঠানের স্বাধীনতা পুরষ্কার পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা।






