চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিপ্যাবের বর্তমান কমিটির মেয়াদ বাড়লো চার মাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

শর্ত সাপেক্ষে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর বর্তমান কমিটির মেয়াদ আরো চার মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে এই সময়ের মধ্যে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করে ২০২২-২০২৪ মেয়াদে নির্বাচন আয়োজনেরও নির্দেশনা দেয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকার ও অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এমনটা জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকার স্বাক্ষরিত টেলিপ্যাবকে দেয়া একটি চিঠিতে জানানো হয়েছে, ‘টেলিপ্যাব’ এর বর্তমান নির্বাচন উদ্ভুত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ ও ১৫ বিধি অনুসরণপূর্বক পুনরায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করে আসন্ন ২০২২-২০২৪ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে দিকনির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে টেলিপ্যাব এর বর্তমান সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, চলতি ডিসেম্বরেই টেলিপ্যাব এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু গেল মাসে আগের নির্বাচন কমিশন পদত্যাগ করায় বর্তমান কমিটি সাংবিধানিক জটিলটায় পড়ে। ফলে টেলিপ্যাবের বর্তমান কমিটি সাংবিধানিক জটিলতা কাটানোর জন্য আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে। তারই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নতুন দিক নির্দেশনা দেয়া হয়। বর্তমান টেলিপ্যাব কমিটির মেয়াদ ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত করা হয়েছে।

টেলিপ্যাব এর সাধারণ সম্পাদক আরো জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় ইতোমধ্যে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেয়া হয়েছে। যাদের আওতায় আগামী চার মাসের মধ্যে দুই বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন কামাল বায়েজিদ। তার সঙ্গে আরও দুজন নির্বাচন কমিশনার হলেন বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। এছাড়া আপিল বিভাগের প্রধান করা হয়েছে ম. হামিদকে। সদস্য হিসেবে থাকছেন কেরামত মওলা এবং তারেখ মিন্টু।

Reneta

টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির বলেন, আগামী নির্বাচন পরিচালনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকার অনুমতি দিয়েছেন। আগামী রবিবার (২ জানুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: টেলিপ্যাবনির্বাচননির্বাচন কমিশনবাণিজ্য মন্ত্রণালয়ম.হামিদলিড বিনোদনসাজু মুনতাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT