চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন কমিটি পেল টেলিভিশন নাট্যকার সংঘ

সভাপতি এজাজ মুননা, সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৪, মে ২০২৪
বিনোদন
A A
টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬) গঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটিতে এজাজ মুননাকে সভাপতি আর জাকির হোসেন উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন- পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু ও মোস্তফা মনন; যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, টুকু মজনিউল ও সাজিন আহমেদ বাবু; সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস; অর্থ সম্পাদক মনসুর চঞ্চল; প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহসান; তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক এলিনা শাম্মী; আইন ও কল্যাণ সম্পাদক মানস পাল; দফতর সম্পাদক আফরিন জেসিকা; গবেষণা ও প্রশিক্ষক সম্পাদক জুয়েল কবীর।

কার্যনির্বাহী সম্পাদক পদে আছেন চারজন- ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন সুমন ও লিটু সাখাওয়াত। কমিটি গঠনে নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত ছিলেন বৃন্দাবন দাস, শিহাব শাহীন ও অরণ্য আনোয়ার।

Banglabid

নাট্যকার সংঘ-এর দ্বি-বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন বিদায়ী (২২-২৪) কার্যনির্বাহী কমিটির সভাপতি হারুন রশীদ। এ ছাড়া উপস্থিত ছিলেন নাট্যকার সংঘের আজীবন সদস্য মামুনুর রশীদ।

বক্তব্যে তিনি বলেন, ‘সংস্কৃতি-অঙ্গনে যে মেধাশূন্যতার সৃষ্টি হয়েছে নাট্যকারদের এটা পূরণে কাজ করতে হবে।’ পাশাপাশি তিনি নাট্যকারদের একটি ক্লাব প্রতিষ্ঠার কথাও বলেন। যেখানে নাট্যকাররা একত্রিত হবেন, আড্ডা দিবেন, নতুন নতুন চিন্তা করবেন।

নতুন সভাপতি এজাজ মুননা সদ্য-নির্বাচিত প্যানেল নিয়ে বসে সংক্ষিপ্ত আলোচনায় ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঠিক করেন। তিনি বলেন, ‘যুগের সাথে তাল মিলিয়ে নাট্যকারদের নানা মাধ্যমে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে। এখন ভিজ্যুয়াল মাধ্যমের নানারকম বিস্তার হয়েছে, সবরকম মিডিয়াতে কাজ করার জন্য নাট্যকারদের সমসাময়িক হতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকনাট্যকার সংঘলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে কারা, যা বলছে জাতিসংঘ

আগস্ট ১৩, ২০২৬

কোকো ক্রিকেটে বড় অবদান রেখে গেছেন: আমিনুল হক

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানি মন্ত্রী

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT