বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
আজ (১৩ এপ্রিল) সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ ও টেলিযোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সাক্ষাতে সৌজন্য বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।







