ইরানজুড়ে ইসরাইল-মার্কিন হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে ‘অন্তহীন যুদ্ধ’ চায় না তেলআবিব। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য বেদনাদায়ক পরিস্থিতি অপেক্ষা করছে। এরই মধ্যে হরমুজ প্রণালিতে পরপর তিনটি কার্গো জাহাজে হামলা হয়েছে। একটিতে আগুন লাগায় নাবিকদের সরিয়ে নেয়া হয়েছে।







