ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন তেহরান তার ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আরও শক্তির সাথে পুনর্নির্মাণ করবে। দেশটি পারমাণবিক অস্ত্রের বানাচ্ছে না।
রোববার ২ নভেম্বর সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল, তা পুনরায় নির্মাণ করার চেষ্টা করলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার এক সফরে দেশটির পারমাণবিক শিল্পের ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের সাথে দেখা করার সময় পেজেশকিয়ান বলেন, “ভবন এবং কারখানা ধ্বংস করা আমাদের জন্য কোনও সমস্যা তৈরি করবে না, বরং আমরা এগুলো আরও শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুন মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ওয়াশিংটন দাবি করে, এগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে পরিচালিত একটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান দাবি করেছে, যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত ছিল।
ইরানের পারমাণবিক কর্মকাণ্ড প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, “এগুলো সবই জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য।”








