চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সংলাপে আলোচনায় ‘দেলুপি’র টিজার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

ওটিটিতে জনপ্রিয় সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রথম সিনেমা ‘দেলুপি’র টিজার প্রকাশ্যে এসেছে। শুক্রবার বিকেলে টিজারটি মুক্তি দেয়া হয়।

টিজারে দেখা যায়, গ্রামের রাস্তা। দুই ধারে সারি সারি গাছ। সেই পথ ধরে দৌড়াচ্ছেন এক তরুণ। এই দৌড়ানোর সময় তার কাছে একটি ফোনকল আসে। কথোপকথনের ধরন এমন, -‘হ্যালো বাবা।’ পার্থ তুই কনে?-‘আমি তো একটু বাইরে আছি।’  -প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস? -‘কি? প্রধানমন্ত্রী পলাইছে মানে?’

মুক্তি পাওয়া ‘দেলুপি’র ২৭ সেকেন্ডের টিজারের গল্পটা ঠিক এমনই। পার্থ নামের এই তরুণ যে কি না তার বাবার ফোনকলে জানতে পারে দেশের এমন জরুরি সংবাদ।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন,“দর্শকদের জন্য আপাতত ‘দেলুপি’ সিনেমার গল্পের এতটুকুই।” সামনে ট্রেলারে গল্পের আরেকটু খোলাসা হতে পারে বলেই ধারণা!

গত সপ্তাহে নাম ঘোষণা দেয়া হয় সিনেমাটির। সেই ধারাবাহিকতায় মুক্তি দেয়া হলো ‘দেলুপি’র টিজার।

‘দেলুপি’ দিয়েই বড়পর্দায় আসছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ রাজশাহী শহরকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

Reneta

এবার তার নতুন যাত্রা বড় পর্দায় ‘দেলুপি’ নিয়ে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। ‘দেলুপি’ সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাওকীরদেলুপিলিড বিনোদনশাটিকাপসিনপাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, কী হয়েছিলো?

মার্চ ২৮, ২০২৬

দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের ‘সাউন্ড সিস্টেম বিভ্রাট’ তদন্তে কমিটি গঠন

মার্চ ২৮, ২০২৬

ভালো বাসা থেকে ভালোবাসা: হাফিজের জবানিতে দিলারার সঙ্গে বিয়ে পর্ব

মার্চ ২৮, ২০২৬

নির্মাতাদের চোখে ‘সবচেয়ে উজ্জ্বল আলো’

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT