চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশ ভোগাচ্ছেন জেসন রয়, তুলে নিয়েছেন সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ছুটির দিন হওয়ায় ম্যাচের শুরুতেই দেখা মেলে প্রচুর দর্শকের। তাদের অবশ্য খুব বেশি আনন্দের উপলক্ষ এনে দিতে পারেনি বাংলাদেশ। ইংলিশ ওপেনার জেসন রয় সেঞ্চুরি তুলে স্বাগতিকদের হতাশা বাড়িয়েছেন।

ওয়ানডেতে ১২তম শতক পাওয়ার দিনে রয় করছেন নিখুঁত ব্যাটিং। তাইজুল-সাকিবের বাঁহাতি স্পিনে রিভার্স সুইপে মেরেছেন বেশ কয়েকটি বাউন্ডারি।

১০৪ বলে ১২ চার ও এক ছয়ে তিনঅঙ্কে পৌঁছেছেন রয়। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড দেড়শ ছাড়িয়েছে ৩০ ওভারে।

এ প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১৬২ রান। রয় ১০০ ও অধিনায়ক জস বাটলার ২৯ রানে অপরাজিত আছেন।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে ১৯ বলে ১১ রানে থাকার সময় ক্রিজছাড়া করেন মেহেদী হাসান মিরাজ, এলবিডব্লিউ হয়ে ফেরেন বাঁহাতি তারকা। পরে জেমস ভিন্সকে ৫ রানে ফেরান তাইজুল ইসলাম। একশর আগেই তিন উইকেট হারায় ইংল্যান্ড।

বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ সপ্তম ওভারে পায় প্রথম সাফল্য। তাসকিনের বলে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর তালুতে ধরা পড়েন ৭ রান করা সল্ট। ২৫ রানের মাথায় ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে।

Jui  Banner Campaign
ট্যাগ: জেসন রয়টিম টাইগার্সতামিমতাসকিনবাটলারবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসসল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT