চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেইলর সুইফটকে টেক্কা দিচ্ছেন অরিজিৎ সিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A

এই মুহূর্তে বলিউডের এক নম্বর গায়ক অরিজিৎ সিং। তবে অরিজিৎ এর জনপ্রিয়তা শুধু ভারতে আটকে নেই। উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বজুড়ে এখন খ্যাতির শীর্ষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদের এই ছেলে।এবার যেন তারই প্রমাণ দিলেন বিশ্বব্যাপী জনপ্রিয় এই গায়ক।

একটা-দুটো নয়, মোট ১৪টা গ্র্যামি রয়েছে টেইলর সুইফটের ঝুলিতে। পাশ্চাত্য সংগীত দুনিয়ার মুুকুটহীন রাণী তিনি। অন্যতম ধনী পপস্টারও বটে। এবার বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফটকে টেক্কা দিচ্ছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং।

গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের গায়ক-গায়িকাকে ‘ফলো’ করার সুযোগও থাকে শ্রোতাদের জন্য। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেইলর সুইফটের জনপ্রিয়তাকে হার মানাচ্ছেন অরিজিৎ সিং।

এই মুহূর্তে স্পটিফাই-তে অরিজিৎ-এর ফলোয়ার সংখ্যা ১১৭.২ মিলিয়ন। অন্যদিকে টেইলর সুইফটকে ফলো করেন ১১৭.৩ মিলিয়ন ফলোয়ার। ফলে পার্থক্যটা যে খুব বেশি নয় সেটি আর বলার অপেক্ষা রাখে না।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন এড শিরান, তার অনুরাগীর সংখ্যা ১১ কোটি ৫০ লক্ষর আশেপাশে। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ। এখনও ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারেননি তারা। বছরখানেক আগেও এই তালিকায় এক নম্বরে ছিলেন এড শিরান।

গত বছর আগস্ট মাসে স্পটিফাইতে অরিজিৎ এর ফলোয়ার সংখ্যা ছিল সাড়ে আট কোটির আশেপাশে। মাত্র এক বছরে অরিজিৎ-এর অনুরাগীর সংখ্যা লাফিয়ে বেড়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে অরিজিৎ-কে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেইলর সুইফট। তবে মাত্র ৬ মাসের মধ্যেই গায়িকাকে টেক্কা দিচ্ছেন অরিজিৎ।

Reneta

জগত জোড়া খ্যাতি অরিজিৎ সিংয়ের। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা, সেখানে গ্রামের স্কুলেই পড়াশোনা। বর্তমান জেনারেশনের কাছে মন ভাঙাগড়ার তার জুড়ে আছে অরিজিতের সুরে।

তবে লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন গায়ক। স্কুলের গণ্ডি পার করার আগেই ‘ফেম গুরুকুল’ নামের এক রিয়ালিটি শো-তে যোগ দেন অরিজিৎ। ফাইনালিস্টও হতে পারেননি তিনি। লম্বা সময় মুম্বাইয়ে প্রীতম-এর অধীনে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শিখেছেন। শান দিয়েছেন নিজের প্রতিভাকে। তবে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গান বদলে দেয় অরিজিৎ-এর ভাগ্য। এর পর আর পিছনে তাকাতে হয়নি তাকে।- টেলিগ্রাম ইন্ডিয়া

Jui  Banner Campaign
ট্যাগ: অরিজিৎ সিংটেইলর সুইফটবলিউডলিড বিনোদনস্পটিফাইহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজানে পণ্যের দাম স্থিতিশীল রাখতে হিলিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নতুন সরকারের কাছে প্রত্যাশা কী?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন,  ছবি: সংগৃহীত।

ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT