চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

‘টেস্ট অব চেরি’ খ্যাত নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির স্মৃতির ঘরও রক্ষা পেল না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

ইরানের বিখ্যাত নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির ‘সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা’য় বিমান হামলা হয়েছে। নির্মাতার তেহরানে অবস্থিত বাড়ি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

তেহরানের চিজার এলাকায় সাম্প্রতিক এক বিমান হামলায় এই ক্ষয়ক্ষতি ঘটে বলে জানিয়েছেন নির্মাতার ছেলে আহমাদ কিয়ারোস্তামি। তিনি এক বিবৃতিতে জানান, হামলার রাতে চিজার এলাকায় বোমা বর্ষণ করা হয়, যেখানে তার বাবা-মায়ের বাড়ি অবস্থিত।

“গত রাতে আমার মা ফোন করে কাঁপা কণ্ঠে নিজের নিরাপদ থাকার খবর দেন। তবে সকালে জানতে পারি, আমার বাবার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে,” বলেন তিনি।

শৈশবের স্মৃতি উল্লেখ করে আহমাদ কিয়ারোস্তামি বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের ঠিক আগে তারা এই বাড়িতে ওঠেন এবং এটি ছিল তার বাবার কাছে “পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা”।

২০১৬ সালে প্রয়াত আব্বাস কিয়ারোস্তামি ইরানের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন। ১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসব-এ ‘টেস্ট অব চেরি’ ছবির জন্য তিনি সর্বোচ্চ সম্মান ‘পাম দ’অর’ অর্জন করেন। এছাড়া ‘থ্রু দ্য অলিভ ট্রিজ’, ‘সার্টিফায়েড কপি’ এবং ‘লাইক সামওয়ান ইন লাভ’ চলচ্চিত্রগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান তিনি।

এছাড়া ১৯৯৯ সালে ভেনিস চলচ্চিত্র উৎসব-এ ‘দ্য উইন্ড উইল ক্যারি আস’ ছবির জন্য সিলভার লায়ন পুরস্কার লাভ করেন এই নির্মাতা।

Reneta

সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। সিএনবিসিটিভি

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্বাস কিয়ারোস্তামিইরানি নির্মাতাকানটেস্ট অব চেরীপাম দরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডুবে যাওয়া বাস থেকে মিলছে মরদেহ, চলছে উদ্ধার অভিযান

মার্চ ২৫, ২০২৬

আইপিএল থেকে কেন ৪৬০ কোটি পাবে শেন ওয়ার্নের পরিবার?

মার্চ ২৫, ২০২৬

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬

মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্চ ২৫, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT