সম্মিলিত ইমাম-খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব ধর্মের মানুষ যেনো নির্ভয়ে ধর্ম পালন করতে পারে সে ব্যাপারে সজাগ থাকবে বিএনপি। ধর্মের নামে সমাজে যেন কোনো ফিতনা সৃষ্টি না হয় সেদিকে আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ক্ষমতায় গেলে অর্থকষ্টে থাকা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার আশ্বাস দেন তারেক রহমান।








