চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৯:১০ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামিকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরসহ তিন জেলায় একদিনের সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে ব্যাপক প্রস্তুতি, নেওয়া হয়েছে। প্রেস ব্রিফিং করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর- আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দুপুর ২ টা ২০ মিনিটে বিরামপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান।

এর আগে তিনি ওইদিন সকালে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের বিএনপির মহাসচিব সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দুপুর ১ টা ২০ মিনিটে নীলফামারীতে পৌরসভার বড় মাঠে নীলফামারী- ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিন নির্বাচনী প্রচারণা জনসভায় বক্তব্য রাখবেন।

দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. জাহিদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরামপুর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার পাশাপাশি সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুর-৬ আসন জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা। জনসভা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা।

Reneta

প্রেস ব্রিফিং এ ডা. জাহিদ হোসেন বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টা ২০ মিনিটে বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, এই জনসভা দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার বাই রুটে নয়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার এয়ার যোগে রংপুর বিভাগের তিনটি জেলায় নির্বাচনী প্রচারণার অংশ নিবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমাননির্বাচনী প্রচারণাবিরামপুরশাহরিন ইসলাম তুহিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT