রাজনীতি

ওসমান হাদির ওপর গুলিবিদ্ধের ঘটনায় তারেক রহমানের তীব্র নিন্দা

দুই ব্যক্তির ছবি, একজন পুরুষ এবং একজন যুবক, উভয়ই বাংলায় পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ব্যক্তি একজন পুরুষ, সাদা শার্ট ও ব্লেজার পরেছেন, দ্বিতীয় ব্যক্তি যুবক, বাংলায় পোশাক পরেছেন, উভয়ই বাইরের পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার বক্তব্যে তিনি এ নিন্দা জানান।

গত রোববার থেকে এই কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

তারেক রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা।

তারেক রহমান ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।

বিষয়:গুলিবিদ্ধ ওসমান হাদি তারেক রহমানের নিন্দা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…